Like

Sponsored Ads

Recent Posts

বাংলাদেশ–জিম্বাবুয়ে সিরিজ এগিয়ে এল টি–টোয়েন্টি সিরিজ

ওয়ানডে সিরিজ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশছবি: জিম্বাবুয়ে টুইট জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শেষ হবে আগামীকাল। এরপর ২৩ জুলাই তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরু হয়ে বাকি দুটি ম্যাচ হওয়ার কথা ছিল ২৫ ও ২৭ জুলাই। তবে সিরিজটি এখন এক দিন এগিয়ে গেছে। বিজ্ঞাপন বিশ্বস্ত সূত্র জানিয়েছিল, হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজটি এখন শুরু হবে ২২ জুলাই। সিরিজের পরের দুটি ম্যাচ হবে ২৩ ও ২৫ জুলাই। অর্থাৎ প্রথম দুটি ম্যাচ হবে পরপর দুই দিন। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে দুই বোর্ড। সম্প্রচার প্রতিষ্ঠানের অসুবিধার কারণে সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে বলেও জানানো হয়। বিজ্ঞাপন জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জেডসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হারারেতে দুই দলের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ এগিয়ে আনার ব্যাপারে সমঝোতায় এসেছে।’ default-image
সম্প্রচার প্রতিষ্ঠানের ‘চ্যালেঞ্জ’ আছে সিরিজের সময়সূচি বদলানোর পেছনে, ‘সম্প্রচার প্রতিষ্ঠান সময়সূচি ও লজিস্টিকসে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সেসবের কথা ভেবেই সূচিতে বদল আনতে রাজি হয়েছে জেডসি ও বিসিবি।’ তারিখ বদলালেও টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগের সময়েই। প্রতিটি ম্যাচই শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। টি-টোয়েন্টি সিরিজ এগিয়ে আনা হলেও আগের সময়েই ২০ জুলাই হবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। ওয়ানডের আগে এ সফরে একটি টেস্ট খেলেছে দুই দল। টি-টোয়েন্টি সিরিজের নতুন সূচি প্রথম টি-টোয়েন্টি ২২ জুলাই, বিকেল ৪.৩০ দ্বিতীয় টি-টোয়েন্টি ২৩ জুলাই, বিকেল ৪.৩০ তৃতীয় টি-টোয়েন্টি ২৫ জুলাই, বিকেল ৪.৩০ ক্রিকেট থেকে আরও পড়ুন বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজবাংলাদেশ ক্রিকেট দল মন্তব্য করুন। Www.ShahedSD.Com

Post a Comment

0 Comments

Search This Blog

Contributors

My photo
Shahedsd.com
NAogaon sadar, All, Bangladesh
All
View my complete profile

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's.

ফেসবুক

https://www.facebook.com/Photo-Soot-100331781827575/

পেজ

Popular Posts